Posts

Showing posts with the label সাফায়াত

সাফায়াত নিয়ে প্রচলিত বিভ্রান্তির সমাধান! شفاعة

Image
সাফায়াত (شفاعة) একটি আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে সুপারিশ বা সুপারিশ করা এবং ইংরেজীতে Intercession or Recommend. ইসলাম অনুসারে আল্লাহর অনুমতিক্রমে মৃত্যুর পরে বিচার দিবসে পুণ্যবান কর্তৃক কিছু কিছু পাপি বা গুণাহগারদের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা বা সুপারিশ করাকে বুঝায়। এই সাফায়াত নিয়ে মুসলিম সমাজে অনেক বিভ্রান্তি প্রচলিত আছে। যেমন খ্রিস্টানদের মাঝে বিদ্যমান আছে। খ্রিস্টানদের মতে যীশু খ্রীষ্ট তথা হযরত ঈসা (আ:) ক্রুস বিদ্ধ হয়ে মৃত্যুবরণ করে তার অনুসারীর সকল পাপের বোঝা তিনি নিজেই বহন করে নিয়েছে। এই বিশ্বাসের কারণে অনেক নিয়ম মানা খ্রিষ্টানও বিভিন্ন পাপে লিপ্ত হয়। একই ভাবে অনেক মুসলিমও বিশ্বাস করে যে, যতোই পাপ করিনা কেন, কিয়ামতের মাঠে নবীজি (সা:) তাদের রক্ষা করবে, তাদের জন্য সাফায়াত করবে!! মূলত এই কুবিশ্বাস তাদের অনেক পাপে লিপ্ত করে। যেমন, কিছু দিন আগে আমি আমার এক মামার সাথে কথা বলতেছি। তখন সে নিজেকে অনেক পাপ থেকে মুক্ত থাকার কথা বলে। যেমন, অন্যের হক নষ্ট করা, আত্বসাৎ করা। কিন্তু তখন আমি তাকে জিজ্ঞাসা করি, নামাজ পড়েন না কেন? উত্তরে সে আমাকে বলল, "নামাজ পড়া ভাল, কিন...