Posts

Showing posts with the label সূরা ইউনূস

ঈদে মিলাদুন্নবী বনাম সূরা ইউনুসের ৫৮ নং আয়াত।

Image
প্রশ্নঃ আপনি বলছেন নবীজি (সা) এর আগমন বা জন্ম উপলক্ষে ঈদ উদযাপন করা বিদাত। অথচ কুরআনের সূরা ইউনুসের ৫৮ নং আয়াতে তার দেয়া 'ফজল ও রহমতের জন্য আনন্দ উদযাপন করতে উৎসাহিত করেছে। দয়া করে এর জবাব দিন? ' উত্তরঃ ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটি করার জন্য। আমিও চাই এই আয়াতটির সঠিক তাৎপর্য আপনাদের নিকট তুলে ধরতে এবং এই আয়াত নিয়ে আপনাদের যে ভুল ধারণা আছে তা ভেঙে দিতে। আসুন সার কথায় যায়। আপনার উল্লেখিত আয়াতটি হচ্ছে, قُلْ بِفَضْلِ اللّٰهِ وَبِرَحْمَتِهٖ فَبِذٰلِكَ فَلْيَـفْرَحُوْا   ؕ  هُوَ خَيْرٌ مِّمَّا يَجْمَعُوْنَ "বলুন, আল্লাহর এই অনুগ্রহ ও রহমতের প্রতি সকলেরই আনন্দিত হওয়া উচিত ; তা এটা হতে বহুগুণে উত্তম যা তারা সঞ্চয় করেছে। (alquran, 10:58) যারা এই আয়াত দ্বারা ঈদে মিলাদুন্নবী জায়েজ প্রমাণের চেষ্টা করেন তাদের বিশ্বাস হচ্ছে এই আয়াতে 'রহমত' দ্বারা মুহাম্মদ (সা) কে বুঝানো হয়েছে। কারণ সূরা আম্বিয়ার ১০৭ নং আয়াতে মুহাম্মদ (সা) কে আল্লাহর পক্ষ থেকে 'রহমত ' বলা হয়েছে তাই এখানেও 'রহমত' বলতে মুহাম্মদ (সা)কে বুঝানো হয়েছে এবং তার জন্মে এখানে খুশি...